ঢাকাWednesday , 26 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে মা ও ছেলে খুন, স্বামী আটক

Link Copied!

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে খুন হয়েছেন মা ও ছেলে।
নিহত মায়ের নাম মমিনা আক্তার শিখা (৪০) ও ছেলের নাম তাওহীদ (৩)। মাদারগঞ্জ উপজেলার গুণারীতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রামে মঙ্গলবার মধ্যরাতে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত নারীর স্বামী হারুন অর রশিদ পলাশকে আটক করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। পলাশ গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
নিহত মমিনা আক্তার শিখার ছোট বোন নাসরিন তাবাসসুম কেয়া জানান, স মিল মালিক হারুন অর রশিদ পলাশ দীর্ঘদিন যাবত পরকীয়ায় আসক্ত থাকায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। স্ত্রী মমিনা আক্তার শিখা এতে বাধা দেওয়ায় তাকে ও তার তিন বছরের ছেলে তাওহীদকে হত্যা করেছে পলাশ। এই নির্মম হত্যাকান্ডের জন্য কঠোর বিচারের দাবি জানান তিনি।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় স্বামী হারুন অর রশিদ পলাশকে আটক করা হয়েছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, নিহতদেরকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।