ঢাকাWednesday , 26 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ এক

Link Copied!

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পদ্মা নদীতে ফেরির ঢেউয়ে ট্রলার ডুবে শরীফ (৩২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পদ্মা নদীর মাঝে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা ৩ জনের মধ্যে ২ জনকে উদ্ধার করা গেছে।
বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে পাটুরিয়া ঘাট এলাকা থেকে মালামাল নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাওয়ার সময় ফেরির ঢেউয়ে একটি ট্রলার ডুবে যায়। ফেরির লোকজনের সহায়তায় ২ জনকে উদ্ধার করা গেলেও শরীফ নামের এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন রিমন জানান, পদ্ম নদীতে উত্তাল ঢেউ থাকায় এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।