ঢাকাTuesday , 25 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে

Link Copied!

হিলি সংবাদদাতা : দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। ১২০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে।
মরিচ ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় ও টানা বৃষ্টির কারণে দেশে মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দাম বেড়েছে কাঁচা মরিচের।
মঙ্গলবার (২৫ আগস্ট) হিলি বন্দর বাজার ঘুরে দেখা গেছে, তিন থেকে চারদিন আগে যে কাঁচা মরিচের পাইকারি বাজার ছিলো কেজিপ্রতি ১০০ টাকা এবং খুচরা বাজারে ছিলো ১২০ টাকা। আজ তা পাইকারি ১৪০ টাকা এবং খুচরা বাজারে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, লাগামহীন ঘোড়ার মতো বেড়ে চলছে কাঁচা মরিচের দাম। আজ ১৪০ টাকায় পাইকারিতে কিনে ১৬০ টাকায় বিক্রি করছি। দাম বাড়ায় ক্রেতাদের সাথে তর্কবিতর্ক হচ্ছে।
লুৎফর রহমান নামের একজন মরিচ ক্রেতা বলেন, বর্তমান প্রতিটি সবজির দাম অনেক বেশি। তারপর আবার প্রতিদিন মরিচের দাম বাড়ছে। এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে চলবে।
হিলি বন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী গ্যামা শেখ বলেন, কয়েকদিন ধরে আমদানি কম হওয়ায় মরিচের দামটা বৃদ্ধি পেয়েছে। এদিকে দেশে ক’দিনের টানা বর্ষার কারণে ক্ষেতে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। তাই দেশি মরিচের আমদানি কমে গেছে।
তিনি বলেন, তবে আজ ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেশি হতে পারে। আমদানি বাড়লে মরিচের দামও অনেকটাই কমে যাবে।