ঢাকাTuesday , 25 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Link Copied!

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
রাইজিং স্পিনিং মিলসের শ্রমিকেরা মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
তিনি জানান, অবরোধ করার পর শ্রমিকদের বুঝিয়ে বললে তারা সড়ক থেকে সরে যায়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়ে কারখানার দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।