মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম মনির গত শুক্রবার রাতে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করেন। মোরেলগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, আমি জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চাই, পাশাপাশি চাই সকলের সহযোগিতা। বিশেষ করে কলমসৈনিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকরা লেখনির মাধ্যমে সমাজের নানা ন্যায় অন্যায় সুখ দুঃখের চিত্র তুলে ধরতে সচেষ্ঠ থাকেন এবং সচেতন করেন সমাজ, দেশ ও জাতিকে। তিনি আরো বলেন, অফিসার ইনচার্জ হিসেবে মোরেলগঞ্জ থানা তার তৃতীয় কর্মস্থল। এর আগে তিনি মেহেরপুর জেলার মুজিবনগর থানা ও খুলনা জেলার ফুলতলা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দুই বছরের বেশি সময় ছিলেন জাতিসংঘ মিশনে। তার পৈত্রিক নিবাস যশোর জেলার কোতোয়ালী থানা এলাকায়। এক কন্যা সন্তানের জনক তিনি। মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

