ঢাকাMonday , 24 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, তিন ফার্মেসিকে জরিমানা

Link Copied!

বরিশাল প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বরিশাল নগরীর তিন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিককে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে নগরীর কাশিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, নগরীর ফিশারি রোড ও কাশিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জামাল মেডিকল হল, জাইয়ান মেডিকেল হল ও নাঈম মেডিকেল হলকে জরিমানা কর হয়। একই সঙ্গে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় খলিল স্টোর নামের একটি মুদি দোকানকে জরিমানা কর হয়। ওই চার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।