ঢাকাSunday , 23 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেইডেন সেঞ্চুরিকে ডাবলে রূপ দিলেন ক্রাউলি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জ্যাক ক্রাউলি। ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যানের বয়স ২২ বছর ২০১ দিন। খেলছেন তার ক্যারিয়ারের অষ্টম টেস্ট। শুক্রবার তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ১৭১ রানে।
শনিবার সেটাকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে (২৬৭)। তাও আবার ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ তৃতীয় ব্যাটসম্যান হিসেবে। বয়সের দিক দিয়ে তার সামনে আছেন লেন হাটন (২২ বছর ৫৮ দিন) ও ডেভিড গাওয়ার (২২ বছর ১০৮ দিন)।
পাশপাশি ক্রাউলি হলেন সপ্তম ইংলিশ ব্যাটসম্যান যিনি মেইডেন টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করেছেন। ক্রাউলির মেন্টর রব কি সবশেষ ২০০৪ সালে ইংল্যান্ডের হয়ে মেইডেন সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছিলেন। তার ১৬ বছর পর ক্রাউলি দেখালেন একই কৃতিত্ব।
শুধু তাই নয়, চতুর্থ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার আগে টেড ডেক্সটার, স্যার অ্যালিস্টার কুক ও জো রুট ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে।
ক্রাউলির ২৬৭ রান ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দশম সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ৩৬৪ রান নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন লেন হাটন। যিনি ১৯৩৮ সালে করেছিলেন রেকর্ড ৩৬৪ রান।
পাকিস্তানের বিপক্ষে ক্রাউলি ৫৪১ মিনিট ক্রিজে থেকে ৩৯৩ বল খেলে ৩৪টি চার ও ১ ছক্কায় করেন ২৬৭ রান।