ঢাকাSunday , 23 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রায়ডু থাকলে বিশ্বকাপ জিততো ভারত

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপে শিরোপার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল হটফেভারিট ভারত। শুরুটাও ছিল দুর্দান্ত। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে থামতে হয় ভারতকে। সে ম্যাচে ভারতের টপ অর্ডার চরমভাবে ব্যর্থ ছিল। তবে সদ্য অবসর নেওয়া সুরেশ রায়না মনে করেন, বিশ্বকাপে আম্বাতি রায়ডু থাকলে বিশ্বকাপই জিততে পারতো ভারত।
বিশ্বকাপের আগে ভারতের সবচেয়ে বড় সমস্যার নাম ছিল চার নাম্বার পজিশন। আর সে পজিশনে বিজয় শঙ্করকে দলে টেনে বিতর্কের সৃষ্টি করেছিল ভারতীয় নির্বাচকরা। তবে রায়না মনে করেন, সে পজিশনের জন্য রায়ডু ছিলেন সেরা সমাধান।
ক্রিকবাজকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে রায়না বলেন, ‘সে চার নম্বরের জন্য দারুণ ব্যাটসম্যান ছিল। বিশ্বকাপের দলে যদি সে থাকতো, আমরা টুর্নামেন্টটি জিততে পারতাম। রায়ডু সেরা পছন্দ ছিল।’
ভারতের হয়ে ৫৫ ওয়ানডেতে ৪৭.০৪ গড়ে দেড় হাজারের বেশি রান করেছিলেন রায়ডু। যেখানে তিন সেঞ্চুরি ও ১০ হাফ সেঞ্চুরি রয়েছে। সে সময়ে ভারতের হয়ে চার নম্বর পজিশনে সবচেয়ে বেশি রানও এই ডানহাতির। ২৪ ম্যাচে ৪১.৬৬ গড়ে ৭৫০ রান করেছিলেন রায়ডু।
ফলে বিশ্বকাপের মতো মঞ্চে রায়ডুকে চার নাম্বার পজিশনে না দেখতে পেরে ভালো লাগেনি রায়নার। এমনটা জানিয়ে চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার বলেন, ‘রায়ডুকে ভারতের ৪ নম্বর পজিশনে চেয়েছিলাম আমি, কারণ সে কঠোর পরিশ্রম করছিল এবং প্রায় দেড় বছরের মতো খেলছিল। ভালো পারফরমও করেছিল। কিন্তু বিশ্বকাপ দলে ছিল না।’