ঢাকাThursday , 20 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিলামে উঠছে বিশ্বসুন্দরীর ছবি

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়ার পর প্রায় ১৭ বছরের বিরতি শেষে ভারতের জন্য ২০১৭ সালে বিশ্বসুন্দরীর খেতাব বয়ে এনেছেন মানসী চিল্লার। বহুগুণে প্রতিভাবান একজন তারকা। বলিউড তার অভিষেকের অপেক্ষায়।
একজন চিত্রশিল্পী হিসেবেও বেশ দারুণ সুনাম রয়েছে তার। এবার তার একটি পেইন্টিং নিলামে তুলছেন ২৩ বছর বয়সী এই তারকা।
একটি বেসরকারি সাহায্য সংস্থা ‘স্মাইল’-এর মাধ্যমে পেইন্টিংটি নিলামে তুলছেন তিনি। যা থেকে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করবেন এই করোনাকালীন সময়ের ফ্রন্টলাইন কর্মীদের সুরক্ষা কিটের জন্য।
পুরো প্রক্রিয়ার ব্যাপারে বলিউড হাঙ্গামাকে মানসী জানান, ‘দেশের এ ক্লান্তিলগ্নে অনেক অর্থ প্রয়োজন আমাদের। যদি সে প্রয়োজনীয় অর্থের কিছুটা হলেও যোগার করে দিতে পারি তাহলে আমার মন কিছুটা হলেও স্বস্তি পাবে। যারা আমাদের দেশের জন্য করে যাচ্ছেন সবসময় তাদের কিছুটা উপকার করতে পারলেও এই উদ্যোগকে অর্থবহ মনে করবো।’
‘এই দেশের প্রতিটি পেশাজীবী মানুষের প্রতি আমাদের সম্মান জানানো উচিত’- যোগ করেন মানসী।