ঢাকাSunday , 25 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরম বেয়াদবির পরিচয় দিয়েছে বিএনপি

Link Copied!

Hanifনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনকে গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে না দিয়ে বিএনপি চরম বেয়াদবির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের বলাকা চত্বরে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত শ্রমিক সমাবেশ ও বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ মন্তব্য করেন। বিএনপির ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।
হানিফ বলেন, ‘বিএনপির নেতাদের মধ্যে ন্যূনতম শিক্ষা ও সৌজন্যবোধ নেই। এইসব অর্বাচীন, বেয়াদব, মূর্খ, দলে থাকলে খালেদা জিয়ার ভরাডুবি হবে।’
‘দেশের উন্নয়নকে রুদ্ধ করতে বিএনপির তথাকথিত হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি এই হরতাল অবরোধের নামে কত মায়ের কোল খালি করেছেন, আপনার কী তাদের জন্য বিন্দ্যুমাত্রও মায়া দয়া হয়নি। আপনার সন্তান হারিয়েছে আমরা সমবেদনা জানাই।’
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি এই হরতাল-আবরোধ বন্ধ করুন। তা না হলে পৃথিবীতেই আপনার বিচার হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সহ-সভাপতি জহুরুল আলম চৌধুরী, কেন্দ্রীয় নেতা জহুরুল হক মন্টু, সিরাজুল ইসলাম।