ঢাকাSunday , 25 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে খালেদাকে আসামি করে নাশকতার মামলা

Link Copied!

khaleda_zia_নিজস্ব প্রতিবেদক : অবশেষে নাশকতার মামলার আসামি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা ছুঁড়ে মারার একটি ‘বিচ্ছিন্ন ঘটনায়’ তাকে হুকুমদাতা হিসেবে আসামি করে যাত্রাবাড়ী থানায় দু’টি মামলা করা হয়েছে। এর একটি বিস্ফোরক আইনের ও আরেকটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা।
মামলার বাদী এসআই নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় ও কেন্দ্রীয় নেতাসহ মোট ৬৮ জনের নাম উল্লেখ করে শনিবার গভীর রাতে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাত ১২টা ১০ মিনিটে বিস্ফোরকদ্রব্য আইনের ১৪৩/৩২৬/৩০৭/৩৫৫/৪৩৫/৪২৭/১০৯/১১৪/৩৪ ধারায় একটি মামলা (নং ৫৮) দায়ের করা হয়।
এর ৫ মনিট পর নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় আরেকটি মামলা করা হয়।
মামলায় পরিককল্পনাকারী হিসেবে রয়েছেন ১৮ জন কেন্দ্রীয় নেতা। বাস্তবায়নকারী যাত্রবাড়ীর ছাত্রদল শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ জন নেতাকর্মী।
ছেলে হারানোর শোকে যখন মূহ্যমান সত্তরোর্ধ্ব বয়সের খালেদা জিয়া, ঠিক তখনি নাশকতার মতো ঘটনার মামলায় আসামি করা হলো তাকে।
মামলায় আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, কাইয়্যূম কমিশনার, লতিফ কমিশনারের নাম রয়েছে।
গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ কমপক্ষে ২৭ জন হয়েছেন। এর পরদিন ঢাকা মেডিকেল কলেজ হা্সপাতালে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন।
৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ ও আওয়ামী লীগের ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে কর্মসূচি পালনের প্রস্তুতিকে ঘিরে নতুন বছরে রাজনৈতিক অঙ্গন আবারো উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপিকে ঢাকায় সমাবেশ করতে না দিয়ে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবশের ওপর নিষেধাজ্ঞা আরাপ করে ঢাকা মহানগর পুলিশ। এর প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী। এ অবরোধের ২০ দিন চলছে আজ রোববার। বিএনপি নেতৃত্বাধীন এ জোটের টানা অবরোধ চলাকালে সারা দেশে ককটেল, আগুন ও পেট্রোল বোমায় দগ্ধ হয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। একই সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিরোধী জোটের ১১ জন নিহত হয়েছেন।
সরকারদলীয় নেতারা অবরোধে প্রাণহানির জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে হত্যা মামলার আসামি করার কথা বলে আসছেন বেশ কিছুদিন ধরেই। শাহজাহানপুরে গভীর নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর জন্য সংশ্লিষ্টদের দায়িত্বহীনতাকে দায়ী করে হত্যা মামলা দায়ের এবং সুধীমহল এ ঘটনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করার পর থেকেই আওয়ামী লীগের নেতারা জোরালোভাবে বলে আসছেন, অবরোধে মৃত্যুর জন্য খালেদা জিয়াকে হত্যা মামলার আসামি করা উচিৎ।
বহেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবরোধে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে আসামি করার পক্ষে মত দেয়ার দু’দিন পরই এ মামলাটি দায়ের করা হলো। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুসংবাদ প্রায় ১২ ঘণ্টা পরই মামলাটি হলো।
উল্লেখ্য, গতকাল শনিবার মালয়েশিয়ায় বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। এ ঘটনায় খালেদাকে সমবেদনা জানাতে গুলশান গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু খালেদার কার্যালয়ের ফটক বন্ধ থাকায় তিনি ফিরে যান।