ঢাকাWednesday , 12 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে হুমায়রা (৪) ও মাজেদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের তারাখাঁর বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
হুমায়রা চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের তারখাঁর বাড়ির হাফিজ আহমেদের মেয়ে এবং মাজেদ একই বাড়ির গুলজার হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে হুমায়রা ও মাজেদ পুকুর ঘাটে খেলতে গিয়ে সকলের অগোচরে ঘরের পানিতে পড়ে যায়। পুকুরে প্রথমে মাজেদের মরদেহ ভেসে ওঠে। তখন হুমায়রাকে সবাই খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ওই পুকুর থেকে তারও মরদেহ দেহ উদ্ধার করা হয়।
পরে স্বজনরা শিশু দুটিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।