ঢাকাWednesday , 12 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত‌্যু

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মো. মুজিব (১৮) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গোলসা গ্রামের সদই মিয়ার ছেলে।
বুধবার (১২ আগস্ট) বিকেল চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকায় দুর্ঘটনায় তিনিসহ দুইজন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুজিবকে মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া ওই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গহরপুরের সাইম উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে নাজিরবাজারের দক্ষিণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মোটরমসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মুজিবের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে এবং আহত সালামকে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান।