ঢাকাTuesday , 28 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত মো. শাহেদ (২৪) নামের আরও এক নব্য জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার ২৭ জুলাই রাতে কক্সবাজার জেলার চকরিয়ার উপজেলার হারবাঙ্গ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশ কান্তি নাথ জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেটের ট্রাফিক পুলিশ বক্সে বোমা বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় গত ৩মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন জনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। সোমবার এই দলের আরও একজনকে গ্রেপ্তার করা হলো।