ঢাকাTuesday , 28 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে টেকনাফের খারাংখালী এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
ওসি জানান, টেকনাফের খারাংখালী এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক সময় মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়। পরে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি জব্দ করেছে। নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান প্রদীপ কুমার দাশ।