ঢাকাMonday , 27 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে কাউসার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৯ টায় দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন ঝাউদিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশু কাউসার ঝাউদিয়া এলাকার রাজিব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কাউসার এর মা এবং বাবা দুজনেই ঢাকার পোশাক কারখানায় চাকরি করেন। কাউসার তার দাদা-দাদীর কাছে গ্রামের বাড়িতে থাকে। সোমবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। এ সময় আরেক শিশু দেখে চিৎকার করলে স্থানীয় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জেরিন জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিলো।