ঢাকাMonday , 27 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আম্বিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সকাল নয়টার দিকে পবা উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
আম্বিয়া দামকুড়া থানার গোবিন্দপুর এলাকার রেজাউল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের মা ছিলেন।
সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে নিখোঁজ হন আম্বিয়া। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে বাড়ির পাশের খড়ের পালা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর খড়ের পালায় তার শরীরের একাংশ দেখা গেলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোলাম রুহুল কুদ্দুস আরও জানান, নিহত আম্বিয়ার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহ রাজশাহী মেডিক‌্যাল কলেজের মর্গে ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে। আম্বিয়ার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।