ঢাকাMonday , 27 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে দুইজন মারা গেছেন।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নূর মোহাম্মদ ও লাল চান মিয়া।
এরেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেন।
আজিজুর রহমান জানান, আজ সকাল ১০টার দিকে নূর মোহাম্মদ শ্রমিক লাল চান মিয়াকে সঙ্গে নিয়ে তার বাড়ির পাশের জলাশয়ে পাটের আঁশ ছড়ানোর কাজ করছিলেন। এ সময় মুষুলধারে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত হলে দুইজনই ঘটানাস্থলে মারা যান। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।