ঢাকাMonday , 27 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে।
রোববার দিবাগত মধ্যরাতে গাজীপুরের সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় বন্দুকযুদ্ধ হয়।
র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, রাত আড়াইটার দিকে বন্দুকযুদ্ধ হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছর।
র‌্যাব জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে- এক দল ডাকাত ন্যাশনাল পার্ক এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র‌্যাবের টহলদল ঘটনাস্থলে পৌঁছলে তারা গুলি করে। র‌্যাবের সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এতে র‌্যাবের এক সদস্য আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।