ঢাকাMonday , 27 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন এলাকা

Link Copied!

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে মানিকগঞ্জ সদর, হরিরামপুর, দৌলতপুর, ঘিওর, শিবালয় ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় শিবালয় উপজেলায় আরিচা পয়েন্টে যমুনার পানি ৪ সেন্টিমিটার বেড়েছে। এখন এ পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে পনি প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর পানি জাগীর পয়েন্টে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানি বেড়েছে ৭ সেন্টিমিটার।
এদিকে ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর পানি তরা পয়েন্টে বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানি বাড়ার ফলে পাঁছবারইল, বারইল, পৌলী, বেউথা এলাকা প্লাবিত হয়েছে। এ পয়েন্টের গেজ রিডার মো. রফিকুল ইসলাম আজ সকালে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘পানি বাড়তে থাকায় বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় মানুষের দূভোর্গ বেড়েছে।’
কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি বেড়ে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। সেওতা, পৌলী, হিজুলী, গঙ্গাধরপট্টি, নওখন্ডা, মত্ত, মানরা, বনগ্রাম, উচুটিয়া, নারাঙ্গাইর মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানান, এই পৌরসভার প্রায় ৭০ ভাগ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫ কিলোমিটার পাকা রাস্তা।