ঢাকাWednesday , 22 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রশিদ উল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
বুধবার (২২ জুলাই) ভোররাতে টেকনাফ হ্নীলা দমদমিয়া জাহাজ ঘাট পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটলিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
নিহত রশিদ উল্লাহ হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের শফিক উল্লাহর ছেলে।
ব্যাটলিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, র‌্যাবের কাছে খবর আসে টেকনাফ উপজেলার হ্নীলা দমদমিয়া জাহাজঘাট পাহাড়ি এলাকায় একদল ডাকাত সংবদ্ধ হয়েছে। এই খবরের সূত্র ধরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করেগুলি ছোড়ে ডাকাতেরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে দুটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি।
অধিনায়ক আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।