নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর হালিশহরের মহেশখালে জোয়ারের পানিতে ডুবে দুই তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম।
নিহতরা হলো, ঝুমা আকতার (১৭) এবং মুন্নি আকতার (১৪)।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম জানান, বিকেলে মহেষখালের তীর ধরে হেঁটে যাওয়ার সময় বৃষ্টি শুরু হলে দুই তরুণীর একজন পা পিছলে খালে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য অপরজন চেষ্ঠা করলে দুই জনই খালের স্রোত ও জোয়ারের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ চেষ্ঠা চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

