ঢাকাTuesday , 21 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুমেকে ভুয়া করোনা সনদ প্রদানের প্রমাণ মিলেছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া সনদ প্রদানের সত্যতা মিলেছে।
এ সংক্রান্ত গঠিত কমিটির তদন্তে বেরিয়ে এসেছে প্রকৃত তথ্য। এ বিষয়ে জড়িতদের শাস্তির সুপারিশ করেছে কমিটি।
তদন্ত কমিটির পক্ষ থেকে সোমবার (২০ জুলাই) এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। কমিটির পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন জমা দিয়ে পুলিশী ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন।
এর আগে অভিযোগ ছিল, খুমেক হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী (লিফটম্যান) নওশাদ অর্থের বিনিময়ে নগরের বিকে রায় ক্রস রোডের তানিয়া বেগমকে (নমুনা আইডি কেএমসি-২০০২৩) ও পশ্চিম বানিয়াখামার এলাকার শামীম আহমেদকে (নমুনা আইডি কেএমসি-১৯০৩১) নেগেটিভ সার্টিফিকেট প্রদান করেন। কিন্তু প্রকৃত নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়। ফলে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। এমনকি তাদের যে আইডির মাধ্যমে নেগেটিভ সার্টিফিকেট দেয়া হয়েছিলো তাও ভুয়া বলে তদন্তে প্রমাণিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির সদস্য, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, তদন্তে ভুয়া করোনা সনদ প্রদানের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রাথমিকভাবে অভিযুক্ত খুমেক হাসপাতালের লিফটম্যান নওশাদকে পুলিশ খুঁজছে। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে এ ধরণের জালিয়াতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।