ঢাকাTuesday , 21 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খাদটি বন্যার পানিতে পূর্ণ ছিলো। বাসটি সুনামগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশে সিলেট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে।
স্থানীয় লক্ষ্মণ শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মহিনুর রহমান জানান, বাসটি খাদে পড়ার সময় তিনি কাছেই ছিলেন। পরে বাস থেকে আহত অবস্থায় বেরিয়ে আসা এক যাত্রীর সঙ্গে তার কথা হয়। ওই যাত্রী তাকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলো।
তিনি জানান, জীবিত অবস্থায় চার যাত্রী উদ্ধার হয়েছে। তারা জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি।