সিরাজগঞ্জ প্রতিনিধি : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রডবোঝাই ট্রাকের চাপায় তিন পথচারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে দুইজন।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার খালকুলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক (৩৫), তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের কালিপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ময়নাল হোসেন (৩২) ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই বাকী উদ্দিন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আর হাসপাতালে নেওয়ার পথে মিলন হোসেন মারা যায়। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

