ঢাকাSunday , 19 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ডাকাতির মামলার আসামির লাশ উদ্ধার

Link Copied!

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পূর্ব হাসানকান্দি গ্রাম থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল শেখ (৪৫) গোপালগঞ্জের মোকশেদপুর উপজেলার মহেশতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রক্তাক্ত অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, নিহত উজ্ব্বলের নামে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদের মধ্যে দ্বন্দ্বের কারণে তাকে খুন করা হয়েছে। তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।