সাভার প্রতিনিধি : ঢাকার সাভার উপজেলায় র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা-আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্য আটক হয়েছে।
রোববার (১৯ জুলাই) উপজেলার ভাটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৪ মিরপুর-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এই তথ্য নিশ্চিত করেছেন।

