ঢাকাSunday , 19 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে নৌকাডুবিতে ১ জনের মৃত্যু

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে নৌকাডুবিতে মো. তৌফিক মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাঠলাই নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
তৌফিক মিয়ার বাড়ি শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামে। তার বাবার নাম সিরাজ মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বালিয়াঘাট বাজার থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের ১৮ জন বাড়ি ফিরছিলেন। শ্রীপুর উত্তর ইউনিয়নের পাঠলাই নদীতে পৌঁছালে প্রবল বাতাসের কারণে নৌকাটি ডুবে যায়। এসময় অন‌্যরা সাঁতারে উঠতে পারলেও তৌফিক মিয়া পারেননি। আজ ভোরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পাঠলাই নদীতে নৌকাডুবির খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। আজ একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।