ঢাকাSunday , 19 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন এলাকা

Link Copied!

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জে যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে বিপৎসমীর ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানি বাড়েনি। অভ্যন্তরীণ নদ-নদীর পানি বেড়ে জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
রোববার (১৯ জুলাই) সকালে আরিচা পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টা যমুনার পানি স্থিতিশীল রয়েছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, ‘মানিকগঞ্জে দুই দিন ধরে পানি তেমন বাড়েনি। শনিবার মাত্র ৩ সেন্টিমিটার পানি বেড়েছিল। তবে যমুনার পানি না বাড়লেও জেলার সব অভ্যন্তরীণ নদ-নদীর পানি বেড়ে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।’
এদিকে, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলাসহ জেলার অন্য উপজেলার পানিবন্দি মানুষ খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানির সংকটে নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। বন্যার পানি থেকে রক্ষা পেতে অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। গবাদিপশু নিয়েও চরম বিপাকে পড়েছেন তারা। পানিতে চারদিক তলিয়ে যাওয়ায় গো-খাদ্যেরও সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘বন্যায় ২৩১ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়ে ৯ হাজার ১৯৬ হেক্টর ফসলি জমি পাননিতে তলিয়ে গেছে। ১ হাজার ৩০০ প্যাকেট শুকনো খাবার, ২০ মেট্রিক টন চাল, ২ লাখ ৫০ হাজার টাকা, শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা এবং গো-খাদ্যের জন্য ২ লাখ টাকা মজুদ রয়েছে। এগুলো বিতরণ করা হবে।’