ঢাকাThursday , 16 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলো- গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার আউটপাড়া এলাকার তারেক হোসেন রিফাত (২৩) এবং সিরাজুল ইসলাম শিপন (৩৩)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতি এবং একটি চাকুসহ ওই ছিনতাইকারীকে আটক করা হয়।
র‌্যাব আরও জানায়, আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর ও অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল।