ঢাকাThursday , 16 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Link Copied!

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শার্ট ও প্যান্ট পরিহিত অবস্থায় রাস্তার পাশে পরে ছিলো ওই ব্যক্তির মরদেহ।
মানিকগঞ্জের সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।