ঢাকাSunday , 12 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত‌্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে মালবাহী ট্রেনে কাটা পড়ে রেখা বেগম (৩২) নামে এ নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
আজ রোববার বেলা ১টার দিকে কাশিয়ানী উপজেলার তিলছড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেখা বেগম কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ীয়া গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, কয়েকজন যাত্রী নিয়ে তিলছড়া এলাকায় রেল লাইন পার হচ্ছিল একটি নসিমন। এ সময় মালবাহী একটি ট্রেন নসিমনটিকে ধাক্কা দিলে ট্রেনের নিচে কাটা পড়ে রেখা বেগম ঘটনাস্থলে নিহত হন। এ সময় অপর একজন আহত হন। আহত ব‌্যক্তিকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দূর্ঘটনার বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।