ঢাকাSunday , 12 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আব্দুর রউফ (২৪) নামের এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) বিকেলে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে উপজেলার বাগাহাতা গ্রামে খেলার মাঠের পানিতে আব্দুর রউফের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আব্দুর রউফ বাগাহাতা গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুর রহমানের ছেলে। উপজেলার কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন আব্দুর রউফ।
স্থানীয়রা জানিয়েছেন, আব্দুর রউফ প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম মিয়া বলেছেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
আব্দুর রউফের মামা জাহাঙ্গীর আলম জানান, তার ভাগ্নে হবিগঞ্জ শচীন্দ্র ডিগ্রি কলেজে স্নাতকে পড়তেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর দিকে সে বাড়িতে চলে আসে। জলমহাল নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল।