ঢাকাSunday , 12 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোটেলে ইয়াবা সেবন, ইউপি চেয়ারম্যান আটক

Link Copied!

বরগুনা প্রতিনিধি : হোটেল কক্ষে ইয়াবা সেবনের সময় বরগুনার বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার তাজবিন হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাজবিন হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার দুই সহযোগী আক্কাস শরীফ ও মোহসিনকে আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে।