ঢাকাTuesday , 7 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে বাবাকে কুপিয়ে হত্যা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হুমায়ুন কবির (৭৫) নামে এক ব‌্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ।
নিহত হুমায়ুন কবীর পল্লী বিদ্যুতের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের পাড়াতলী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি সালাউদ্দিন আহমেদ জানান, টাকার জন্যে প্রায়ই হুমায়ুন কবীরের ছেলে রাজীব তার সঙ্গে খারাপ আচরণ করতেন। কখনো কখনো ছেলের হাতের মারও খেতেন হুমায়ুন কবীর। পরে মঙ্গলবার সকালে আবারো বাবার কাছে এক হাজার টাকা চান রাজীব। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবাকে গুরুতর আহত করেন তিনি। একপর্যায়ে হুমায়ুন কবীর মাটিতে লুটিয়ে পরলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ওসি আরও জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুপুরে গ্রামবাসীর সহায়তায় ঘাতক ছেলে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।