ঢাকাMonday , 29 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন পুলিশ দম্পতি

Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে কর্মরত পুলিশ দম্পতি এএসআই রুমন মিয়া ও তার স্ত্রী এএসআই পারভিন সুলতানা করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছেন।
তারা সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা থেকে সুস্থ হলে গতকাল রোববার তারা সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
এএসআই রুমন মিয়া জানান, রোববার ২৮ জুন তাদের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
মৌলভীবাজার জেলার বিশেষ শাখা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুমন মিয়া (৩৫) ও তার স্ত্রী কোট পুলিশের (এএসআই) পারভিন সুলতানা (৩০) করোনায় আক্রান্ত হলে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার ১৭ জুন তাদের দুজনের করোনায় আক্রান্ত রিপোর্ট পজেটিভ হয়।