ঢাকাMonday , 29 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাষা মতিনের চোখে দেখা রেশমা করোনায় আক্রান্ত

Link Copied!

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভাষা সৈনিক আব্দুল মতিনের চোখের কর্নিয়া ব্যবহার করে দেখতে পারা রেশমা নাসরিন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
সোমবার (২৯ জুন) মুঠোফোনে আলাপকালে তিনি এ তথ্য জানান।
দুই সপ্তাহ আগে জ্বর ও শরীর ব্যথার উপসর্গ দেখা দিলে তিনি গত ২০ জুন নমুনা জমা দেন। পরে ২৪ জুন পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে। এরপর পরিবারের বাকি সদস্যদের নমুনা জমা দেয়া হলেও তাদের ফলাফল করোনা নেগেটিভ।
রেশমা নাসরিন বলেন, ‘দুই সপ্তাহ আগে হঠাৎ করে জ্বর ও শরীর ব্যথা শুরু হলে করোনা পরীক্ষায় নমুনা জমা দেই। পরে ২৪ তারিখ করোনা পজিটিভ আসে। এরপর থেকে আইসোলেশনে রয়েছি। তবে পজিটিভ আসার পর থেকে সুস্থই আছি। এখন কোন উপসর্গ নেই। কিন্তু পরিবারের বাকীদের সুরক্ষিত রাখতে আইসোলেশন পালন করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘নিজে করোনা আক্রান্ত হওয়ার পর পরিবারের বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করানো হয়। সর্বপ্রথম আমার ১৮ মাসের বাচ্চার নমুনা দেই। তবে সে সহ বাকি সবার করোনা নেগেটিভ ফলাফল আসে।’
প্রসঙ্গত, ২০১৪ সালে ভাষা সৈনিক আব্দুল মতিন মারা যাওয়ার পর তার কর্নিয়া ঢাকার ধামরাইয়ের একটি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিনের চোখে প্রতিস্থাপন করা হয়।