ঢাকাSaturday , 27 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে তরুণীর মরদেহ উদ্ধার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের পাঁচদিন পর এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের লম্বাহাটি গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
নিহত লাইজু বেগম (১৬) ওই গ্রামের চুন্ন মিয়ার মেয়ে।
ওসি কবির হোসেন জানান, ওই কিশোরী গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই কিশোরীর বাড়ির পাশের খালে অর্ধগলিত মরদেহটি পড়ে থাকতে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। মরদেহের সারাশরীরে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।