ঢাকাSaturday , 27 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ক্যাপ্টেন মিয়া (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাকচালক লিটন মিয়া (৩০)।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।
নিহত ট্রাক চালক ক্যাপ্টেনের বাড়ি শেরপুর জেলায়। আহত ট্রাক চালক লিটন মিয়ার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে।
ওসি বোরহান উদ্দিন জানান, সিলেট থেকে একটি পাথরবোঝাই ট্রাক ময়মনসিংহে আসার সময় রামগোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী চিড়াবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে চালকদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক চিড়ার ট্রাকের চালক ক্যাপ্টেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আর আহত চালক লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।