ঢাকাSaturday , 27 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে মুরসালিন (৭) ও আরাফাত (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা দুজনেই সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আজ শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় বিলপাড়ার বিল থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
শিশু দুটি হলো- মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় বিলপাড়ার জিল্লুর রহমানের ছেলে মুরসালিন এবং জিল্লুর রহমানের আপন ভাই সুজনের ছেলে আরাফাত।
স্থানীয়রা জানায়, দুপুরে বিলের ধারে দুজন খেলছিলো। হয়তো একজন পানিতে পড়ে যাওয়ায় অন্যজন তাকে তুলতে গিয়ে দুজনই পানিতে ডুবে যায়।
মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, বাড়ির পার্শ্ববর্তী খালের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল আমীন
জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তারা দুজনেই মারা গিয়েছিলো।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।