ঢাকাMonday , 22 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভার আশুলিয়ার কবিরপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রায়হান সরকার (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
র‌্যাবের দাবি, নিহত রায়হান সরকার একজন মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড ‍গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুরে এ বন্দুকযুদ্ধ হয়।
রায়হান সরকারের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব থানায়। তার বাবার নাম আইয়ুব সরকার।
র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিল রায়হান নামে ওই যুবক। কখনও পিকনিকের বাসে আবার কখনও কাভার্ডভ্যানের ভেতর মাদক পরিবহন করতো সে। পরে আজ সকালে রায়হান আশুলিয়ার কবিরপুরে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত হয় র‌্যাব। এরপর ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রায়হান কক্ষের ভেতর থেকেই র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করলে রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এতে নাছির ও মনির নামে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।