ঢাকাSunday , 21 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের ৭ সদস‌্য গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ খান থেকে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের ৭ সদস‌্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার (২১ জুন) বিকেলে র‌্যাব-১ সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, শনিবার রাতে গোপন সংবাদে তাদের দক্ষিণ খান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আব্দুল হান্নান, মেহেদী মোর্শেদ পলাশ, মো. সোহেল হোসেন, হাসান মাহমুদ, মো. নাজমুল হাসান রাজু, মো. রেজাউল ইসলাম ও মো. রবিউল ইসলাম।
র‌্যাব জানায়, তারা ১৯৯৫ সালে মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুব ওরফে মেহেদী হাসান ওরফে মতিনুল হকের নেতৃত্বে আল্লাহর দল নামে ‘আল্লাহর দল’ সংগঠনটি গড়ে তোলে। ২০১৪ সালে মতিন মেহেদীর গোপন নির্দেশে এটি ‘আল্লাহর সরকার’ নামকরণ করা হয়। এই সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য অনুকূল পরিবেশে দেশের মধ্যে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করে তোলা এবং তাদের নিজেদের কাঠামো অনুযায়ী শাসন ব্যবস্থা গড়ে তোলা।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ‌্যে আব্দুল হান্নান ২০০৮ সালে মতিন মেহেদীর কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহর দলে যোগ দেয়। সে এই সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ নভেম্বর আল্লাহর দলকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার৷