ঢাকাSaturday , 20 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সৎ ভাইয়ের হাতে অপর এক ভাই খুন হয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৎ ভাই রাসেল মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।
দুলাল মিয়া ও রাসেল মিয়া সম্পর্কে সৎ ভাই। তাদের বাবার নাম জালাল মিয়া। দুলাল মিয়ার মা বেঁচে নেই। রাসেল মিয়ার মা আছেন। দুই ভাই আলাদা ঘরে বসবাস করেন।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে ওসি মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার দুলাল মিয়ার ঘরের পাশে রাসেল মিয়া একটি টয়লেট নির্মাণ করতে চাইলে দুলাল মিয়া বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার বেলা ১১টার দিকে গ্রামের পাশে জমিতে একা পেয়ে রাসেল মিয়া দা দিয়ে দুলাল মিয়াকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই দুলাল মারা যান।
এ সময় স্থানীয় লোকজন রাসেল মিয়াকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং রাসেল মিয়াকে থানায় নিয়ে আসে।
ওসি মো. মাহবুবুর রহমান জানান, পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। পুলিশ রাসেল মিয়াকে আটক করেছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।