কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে কৃষকের ঊৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির লক্ষ্যে জেলা শহরের জিয়া বাজারে উদ্বোধন করা হলো ‘কৃষকের বাজার’।
শনিবার (২০ জুন) সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে কৃষকের বাজার উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলরা প্রশাসক বলেন, ‘ব্যতিক্রমি এ বাজার উদ্বোধনের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন। প্রান্তিক কৃষকরা সরাসরি ক্রেতাদের কাছে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। এতে তারা নায্য দাম পাওয়ার পাশাপাশি উৎসাহিত হবেন।
বাজার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমানউদ্দিন মঞ্জু, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মমতা হকসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

