ঢাকাSaturday , 20 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে ড্রেনে মিললো নবজাতকের লাশ

Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান সড়কের পাশের ড্রেন থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুরের দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছেন, কে বা কারা শিশুটির লাশ ড্রেনে ফেলে গেছে সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেননি। শিশুটির বয়স আনুমানিক তিন দিন হবে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।