ঢাকাFriday , 23 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষ পোড়ানো রাজনৈতিক দলের কাজ নয়

Link Copied!

Rowshonনিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘মানুষ পোড়ানো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না।’ এ ধরনের রাজনৈতিক অরাজকতা থেকে বের হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি দেয়ার জন্য বিএনপি-জামায়াতকে আহ্বান জানান তিনি।
শুক্রবার সকাল ১১টার দিকে অবরোধে অগ্নিদগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান রওশন এরশাদ।
এসময় আগামী কয়েক দিনের মধ্যে একটি সুষ্ঠু সমাধান বের হবে বলেও আশা প্রকাশ করেন রওশন এরশাদ।
হাসপাতালে রওশন এরশাদের সঙ্গে ছিলেন সংসদে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।