ঢাকাTuesday , 7 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাখী দাশের মৃত্যুতে শোক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রগতিশীল নারীনেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা রাখী দাশ পুরকায়স্থ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ফোরামের সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু শোক প্রকাশ করেন।
সোমবার সন্ধ্যা ৬টা ২৫মিনিটে ভারতে গোয়াহাটির এ্যাপোলো হাসপাতালে রাখী দাশ পুরকায়স্থ মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভোগছিলেন।
রাখী দাশ পুরকায়স্থ ছিলেন মুক্তিযোদ্ধা। রাখী দাশ ৬০ এর দশকের ছাত্র ইউনিয়ন নেত্রী। আজীবন তিনি প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে দেশ ও নারী সমাজ তার একজন সংগঠককে হারালো।