
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে হরতালকারীরা। এঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একদল দুর্বৃত্ত ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি হিউম্যান হলারে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে হিউম্যান হলারের ভেতরের বেশ কিছু সিট ও ইঞ্জিন পুড়ে গেছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পরে এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

