
সেমিনারে বক্তব্য রাখছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ড. মো. কামালউদ্দিন। সর্ববামে আশরাফুল আলম ও সর্বডানে মোহাম্মদ শাহীন পলান
নিজস্ব প্রতিবেদক : গত ১২ জানুয়ারি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এ অপ্রচলিত রাসায়নিক ব্যবহারের মাধ্যমে পাট আঁশের মানোন্নয়ন (Effect of non-indigenous materials on the improvement of jute fiber) বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য ও পরামর্শ প্রদান করেন বিজেআরআই’র পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশরাফুল আলম।
সেমিনারে মো. আশরাফুল আলম জানান, তিনি তার গবেষাণায় পাট আঁশের মান উন্নয়নের জন্য অপ্রচলিত রাসায়নিক যৌগ ব্যবহার করেন। আশরাফুল আলম তার গবেষণালব্ধ জ্ঞান সেমিনারে উপস্থিত বিজ্ঞানী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় তিনি বলেন, অপ্রচলিত রাসায়নিক সার টিএসপি (Triple Super Phosphate) ব্যবহারে পাট আঁশের রঙ উজ্জ্বল হয়। এটি ব্যবহারের মাধ্যমে কৃষকেরা তাদের উৎপাদিত পাটের অধিক মূল্য পেতে পারেন। তার এ উদ্ভাবনকে উপস্থিত বিজ্ঞানীরা মূল্যায়ন করে এ বিষয়ে আরও নিবিড় গবেষণা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
সেমিনারে উপস্থিত কারিগরি উইংয়ের পরিচালক মো. আসাদুজ্জামান উল্লেখিত গবেষণায় সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

