ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রহমত আলীর মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর শোক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার এক শোকবার্তায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশ এক অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো আর আমি হারালাম গাজীপুরে আমার দীর্ঘদিনের সহকর্মীকে। গাজীপুর তথা জাতীয় রাজনীতি এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে রহমত আলীর অবদানের জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।’